সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান

আ. লীগ কারও কাছে নতি স্বীকার করার মতো দল নয় : মাহাবুবউল আলম

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৬০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া তিন আসনের সাংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি এখন টেলিভিশনের সামনে জনগণের দৃষ্টি আকর্ষণ করে নানান সময়ে উদ্ভট কথাবার্তা বলছেন। বর্তমান সরকার শেখ হাসিনার সরকার ভিত্তি অনেক শক্ত। কোনো বিদেশির অপশক্তি ধাক্কায় ভেঙে পড়বে তা কিন্তু নয়।

২০১৮ সাল থেকে আন্দোলন করে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীরা প্রতিদিনই এ সরকারকে ধাক্কা দিচ্ছে ও পতন ঘটাচ্ছেন। আজ সোমবার (২৬ জুন) সকালের দিকে কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে সরকারি অনুদানের চেক বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার তৃতীয় বারের মতো ক্ষমতা শেষ পর্যায় আসছে। জনগণ শেখ হাসিনার পক্ষে যতদিন আছে ততদিন পর্যন্ত বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে পতন করা যাবে না।

মাহাবুবউল আলম হানিফ বলেন, বিএনপির এখন কোনো অস্তিত্ব নেই, বিএনপির শীর্ষ দুই নেতা বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া এতিমের টাকা আত্মসাতের অভিযোগে একজন পলাতক ও একজন কারাগারে আছেন। তাই জনগণ তাদের পক্ষে যাবে না কখনো যেতে পারে না। বিএনপির এ সমস্ত কথাবার্তা বলার কোনো প্রয়োজন নেই। আওয়ামী লীগ দেশি-বিদেশির কাছে কোনো নতি স্বীকার করার মতো কোনো দল নয়।

এমনকি আগামী নির্বাচনকে সামনে রেখে জেলা ও উপজেলা আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ দলকে নতুন করে কমিটি করার কথা বলেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাধন কুমার বিশ্বাস ও উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর