শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইউক্রেইনের হামলায় রাশিয়ায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৮৬ টাইম ভিউ

ইউক্রেইনের হামলায় রাশিয়ায় ১৫ জন নিহত হয়েছে। ইউক্রেইনের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র রাশিয়া গুলি করে ফেলে দেওয়ার পর সেটির ধ্বংসাবশেষের আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের অংশবিশেষ ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। রাশিয়ান কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

গতকাল রবিবার রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ঘটনাটি ঘটেছে।
রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক এই হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় সোমবার ভোরে বলেছে, ভবনটি ধসে ১৫ জন নিহত হয়েছে। এই অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, রবিবার কিয়েভের পৃথক হামলায় আরো চারজন মারা গেছে।

এদিন বিভিন্ন হামলায় ২৭ জন আহত হয়েছে বলে গ্ল্যাডকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন। ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলগোরোড হামলায় ০৮৪০ জিএমটিতে অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা এটিকে ‘আবাসিক এলাকায় সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছে।

ঘটনাস্থল থেকে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই ভবনের অন্তত ১০টি তলা ধসে পড়ছে। জরুরি বিভাগের কর্মীরা যখন জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছিলেন তখন ভবনের ছাদটি ধসে পড়ে, লোকজনকে প্রাণ বাঁচাতে ছুটে সরে যেতে দেখা যায় আর তাদের পেছনে কংক্রিটের ভাঙা টুকরা পড়তে থাকে।
২০২২ সালে যুদ্ধ শুরুর সময় ইউক্রেন এবং রাশিয়া উভয়ই বলেছিল, যুদ্ধে বেসামরিক লোকদের লক্ষ্য করা হবে না। কিন্তু যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লক্ষ লক্ষ বাস্তুচ্যুত হয়েছেন। এদিকে রাশিয়ার হামলায় ইউক্রেনের শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ক্রেমলিন বলছে, এই বর্বর হামলার বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে টার্গেট করা অপরাধ। কিয়েভ বলেছে, রাশিয়ার সামরিক পরিবহন এবং শক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে মস্কোকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া ইউক্রেনে বেসামরিক অবকাঠামো এবং বেসামরিক মানুষের ওপর রুশ হামলার জবাব দেওয়া হচ্ছে।

সূত্র: রয়টার্স

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর