শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইউরোপীয়রা জলবায়ু পরিবর্তনের চেয়ে অভিবাসন কমাতে বেশি আগ্রহী

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

ইউরোপীয়, বিশেষ করে জার্মানরা, জলবায়ু পরিবর্তনের চেয়ে অভিবাসন কমাতে বেশি আগ্রহী বলে ডেনমার্কের এক সংস্থার গবেষণায় জানা গেছে। বুধবার প্রকাশিত গবেষণাটি করেছে অ্যালায়েন্স অব ডেমোক্রেসিস ফাউন্ডেশন।

প্রতি চারজন ইউরোপীয়র মধ্যে একজন মনে করেন, সরকারের শীর্ষ অগ্রাধিকারের তালিকায় ‘অভিবাসন কমানোর’ বিষয়টি থাকা উচিত। ২০২২ সালের আগে এমন মনে করা ইউরোপীয়র সংখ্যা ছিল প্রতি পাঁচজনে একজন।

জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করা মানুষের সংখ্যা কমছে বলে গবেষণায় জানা গেছে। গবেষণার ফলাফল বলছে, ‘২০২৪ সালে প্রথমবারের মতো অধিকাংশ ইউরোপীয়র কাছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে অভিবাসন কমানো বেশি অগ্রাধিকার পেয়েছে।’

এই তালিকায় সবার ওপরে আছে জার্মানি। ২০২২ সালে প্রতি চারজন জার্মান নাগরিকের একজন (২৫ শতাংশ) বলেছিলেন, অভিবাসন কমানো তাদের মূল অগ্রাধিকার।

২০২৪ সালে হারটি ৪৪ শতাংশ হয়েছে। আর ২০২২ সালে প্রতি তিনজন জার্মানের একজন (৩৩ শতাংশ) জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এখন সেই হার ২৫ শতাংশের নিচে নেমে গেছে।
৫৩টি দেশে গবেষণাটি পরিচালিত হয়।

এর মধ্যে গণতান্ত্রিক দেশ ছাড়াও স্বৈরতন্ত্র আছে এমন দেশও আছে। এ সব দেশে বিশ্বের মোট জনসংখ্যার ৭৫ শতাংশের বেশি মানুষ বাস করে। গবেষণার মাধ্যমে গণতন্ত্র, সরকারের অগ্রাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে জানার চেষ্টা করা হয়।
বিশ্বব্যাপী সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে যুদ্ধ ও সহিংসতাকে। এরপর আছে দারিদ্র, ক্ষুধা ও তারপর জলবায়ু পরিবর্তন।

বিশ্বের প্রায় অর্ধেক মানুষ মনে করে, তাদের সরকার অল্প কিছু মানুষের স্বার্থ রক্ষায় কাজ করছে। গণতান্ত্রিক, অগণতান্ত্রিক—উভয় দেশের ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য। গত চার বছরে এমন উপলব্ধি সবচেয়ে বেশি ছিল লাতিন আমেরিকায়। এশিয়ায় ছিল সবচেয়ে কম। আর ২০২০ সাল থেকে ইউরোপে এটা ক্রমে বেড়েছে, বিশেষ করে জার্মানিতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর