শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

ইতালির পার্লামেন্টে হাতাহাতি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৮৮ টাইম ভিউ

ইতালির পার্লামেন্টে স্থানীয় সরকার সংশ্লিষ্ট একটি বিল নিয়ে বিতর্ক ঘিরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিতর্ক চলাকালে একজন এমপি অপর এক সহকর্মীকে জাতীয় পতাকা দিতে গেলে তা হাতাহাতিতে গড়ায়। এ ঘটনায় পার্লামেন্টের অন্য সদস্যরা অবাক হয়েছেন। দ্রুত নিরাপত্তাকর্মীসহ অন্যরা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করেন।

এ ঘটনার পরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুসারে, ১২ জুন পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কের সময় এ ঘটনা ঘটে। হাতাহাতির ফলে অধিবেশন বিঘ্নিত হয়।পলিটিকো লিখেছে, ফাইভ স্টার দলের এমপি লিওনার্দো ডনো সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। আক্রমণাত্মকভাবে তিনি মন্ত্রী রবার্তো কালডেরলির দিকে ইতালির পতাকা নিয়ে যান। তখন দুই ক্লার্ক ডনোকে ঠেকাতে যান। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির জোটের আরও কয়েকজন এমপিও সেখানে হাজির হন। পরে ডনো পড়ে যান। তাকে পার্লামেন্ট কক্ষ থেকে হুইল চেয়ারে সরিয়ে নেন চিকিৎসাকর্মীরা।

অবশ্য যে বিল নিয়ে এ কাণ্ড তা এখনও পাস হয়নি।

ইতোমধ্যে এ হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একজন মন্তব্য করেছেন, তিনি ইতালির পতাকা নিয়ে এলেন আর তাকেই আক্রমণ করা হলো! সূত্র: এনডিটিভি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর