সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

ইবিতে ব্যাংক কর্মকর্তাকে জনসম্মুখে গলা কেটে হত্যাচেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ২০৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : ইসলামী বিশ্ববিদ্যালয়ে মইনুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে জনসম্মুখে গলায় জখম করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (১৪ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন এলাকাতে এ ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত শামীমা আক্তার (৩৫) নামের মহিলাকে আটক করেছে পুলিশ।

গুরুতর জখম ওই ব্যাংক কর্মকর্তা অগ্রণী ব্যাংক লিমিটেডের বিশ্ববিদ্যালয় শাখার প্রিন্সিপাল অফিসার। তাকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪ টার দিকে প্রশাসন ভবন সংলগ্ন এলাকায় বাকবিতণ্ডায় জড়িত থাকতে দেখা যায় অভিযুক্ত শমীমা আক্তার ও আহত মাইনুল ইসলামকে। কিছুক্ষণ পর মাইনুল দৌঁড়াতে দৌঁড়াতে সবাইকে ঝালচত্ত্বরের সবার সামনে ‘বাঁচান বাঁচান’ বলে চিৎকার করে। তখন মাইনুলের গলায় জখমের আঘাত সবাই বুঝতে পেরে ওই ব্যাংক কর্মকর্তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

অন্যদিকে মহিলা প্রধান ফটক দিয়ে পালাতে গেলে জনগণ তাকে ধরে প্রশাসন ভবনে আটকে রাখে।

এ বিষয়ে অভিযুক্ত শামীমা আক্তার দাবি করেন তিনি মইনুলের স্ত্রী। তিনি বলেন, আমি ব্যক্তিগত কারণে তার সাথে দেখা করতে এসেছিলাম। তিনি আমার স্বামী। বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আমার সাথে মাইনুলের বাকবিতন্ডা হয়। কিন্তু তিনি তাকে গলায় জখম করিনি বরং মাইনুল তাকে জখম করে হত্যার চেষ্টা করে বলে পাল্টা অভিযোগ করেন অভিযুক্ত মহিলা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, আমরা ঘটনা শুনে সাথে সাথে থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ ওই মহিলাকে আটক করেছে। বিষয়টা বিস্তারিত থানা বলতে পারবে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানা অফিসার ইনচার্জ (ওসি) আননূন যায়েদ বলেন, প্রশাসনিক ভবনের পেছনে আমবাগানে মাইনুল নামের ব্যাংক কর্মকর্তার গলায় এক নারী ধারালো কিছু দিয়ে পোঁচ দিয়ে জখম করেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদরে পাঠানো হয়েছে। ওই নারীকে আপাতত থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর