শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি দুর্নীতি দমনবিষয়ক আদালত। খবর জিও টিভির। আল-কাদির ট্রাস্ট মামলার একাধিক শুনানিতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে। শুক্রবার ট্রায়াল কোর্টের বিচারক নাসির জাভেদ রানা এই পরোয়ানা জারি করেন।তিনি বলেছেন, বুশরা বিবি আল-কাদির ট্রাস্ট মামলার অন্তত আটটি শুনানিতে অনুপস্থিত ছিলেন।

বিচারক জাভেদ রানা বুশরা বিবিকে গ্রেপ্তারের একটি আদেশনামাও পুলিশের কাছে পাঠিয়েছেন। তাকে ২৬ নভেম্বরের (মঙ্গলবার) মধ্যে আদালতে উপস্থিত করতে নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে বুশরা বিবির জামিনের জামিনদারের বিরুদ্ধেও একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। তোশাখানা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৯ মাস রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ছিলেন বুশরা বিবি। গত মাসে তিনি এ মামলা থেকে জামিন পান।

এদিকে বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় বুশরা বিবি দাবি করেন, ২০২২ সালে ইমরান খান সরকারের পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। এটা নিয়ে দেশটি গুরুতর বিতর্ক চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর