শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরাকে এক রাতে ১৪ ড্রোন ভূপাতিত করলো রয়্যাল এয়ার ফোর্স

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১২৫ টাইম ভিউ
ইরাকে এক রাতে ১৪ ড্রোন ভূপাতিত করলো রয়্যাল এয়ার ফোর্স

ইরাকের উত্তরাঞ্চলীয় এরবিলে জোট বাহিনীর একটি ঘাঁটিতে সোমবার (২৩ মার্চ) এক রাতে ১৪টি ড্রোন ভূপাতিত করেছে ব্রিটিশ সেনারা। সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ সংখ্যক ড্রোন ভূপাতিতের ঘটনা বলে জানিয়েছে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রতিরক্ষা সূত্র জানায়, ঘাঁটিটি সুরক্ষায় নিয়োজিত রয়্যাল এয়ার ফোর্স রেজিমেন্টের সদস্যরা ‘র‍্যাপিড সেন্ট্রি’ নামের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন শনাক্ত ও ধ্বংস করেন। রাতভর অভিযানে ড্রোনগুলো ঘাঁটির কাছাকাছি আসার আগেই প্রতিহত করা হয় বলে জানানো হয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এই ঘাঁটির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি নজরদারি ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতাও বাড়ানো হয়েছে, যাতে যেকোনো সম্ভাব্য হামলা আগেভাগেই মোকাবিলা করা যায়।গত তিন সপ্তাহ ধরে এরবিলের এই জোট ঘাঁটিটি একাধিকবার ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ব্রিটিশ কর্মকর্তাদের দাবি, এসব হামলার পেছনে ইরানি ড্রোন ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর