শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরাকে মার্কেটে ভয়াবহ আগুনে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৯৩ টাইম ভিউ

পূর্ব ইরাকের কুত শহরের একটি হাইপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০ জন নিহত এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে নগরীর স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং দুটি পুলিশের সূত্র। বৃহস্পতিবার নগরীর একজন স্বাস্থ্য কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, আমরা ৫৯ জন নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে, তবে একজনের দেহ এতটাই খারাপভাবে পুড়ে গেছে যে তাকে শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। নগরীর কর্মকর্তা আলী আল-মায়াহি রয়টার্সকে জানিয়েছেন, আগুনের ধ্বংসাবশেষের নিচে আরও অনেক মৃতদেহ আছে, যাদেরকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে যে রাতভর কুটের একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে, যেখানে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ওয়াসজিৎ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেন, একটি হাইপার মার্কেট ও রেস্তোরাঁয় আগুন লেগেছে। পরিবারগুলো সেখানে রাতের খাবার খেতে গিয়েছিলেন এবং কেনাকাটা করছিলেন। আগুন লাগার পর দমকলকর্মীরা বেশ কয়েকজনকে উদ্ধার করেন, পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে গভর্নর বলেছেন যে তদন্তের প্রাথমিক ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। আইএনএ-কে গভর্নর জানিয়েছেন, আমরা ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। সূত্র : আল জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর