মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাস্কর্য ভাঙচুরকে ‘মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা’ মন্তব্য রফিকুন নবীর সৌদি আরবে যুদ্ধবিমানসহ ৮ হাজার সেনা মোতায়েন করেছে পাকিস্তান মুগদায় টুকরো লাশের রহস্য উদঘাটন, পরকীয়ার সম্পর্কে দেখা করতে এসে খুন :র‌্যাব চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালীতে সাবমেরিন কেবলের উপর ফি আরোপের পরিকল্পনা ইরানের গ্রামীণ ব্যাংকের সুদের হার কমাতে নির্দেশ কেন নয়: হাইকোর্ট মোহাম্মদপুরে সড়ক থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার ঈদুল আজহায় সংবাদপত্রে পাঁচ দিন ছুটি ঘোষণা আবার বাড়ল ফার্নেস অয়েলের দাম, এবার লিটারে ১৯ টাকা

ইরানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১০ টাইম ভিউ
ইরানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে সমুদ্রে অবস্থানরত জাহাজে থাকা ইরানি তেল কেনার অনুমোদন দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

এই নিষেধাজ্ঞা শিথিলতার আওতায় বলা হয়েছে, শুক্রবার (২০ মার্চ) পূর্বাঞ্চলীয় সময় রাত ১২টা ১ মিনিট (গ্রিনিচ মান সময় ভোর ৫টা ১ মিনিট) পর্যন্ত যে তেল জাহাজে তোলা হয়েছে, তা কেনা যাবে। এই ছাড়ের মেয়াদ থাকবে ১৯ এপ্রিল পর্যন্ত। যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে তেলের দামে যে ঊর্ধ্বগতি তৈরি হয়েছে, তা নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের ইঙ্গিত এর আগেই দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি ফক্স বিজনেস নেটওয়ার্কের ‘মর্নিংস উইথ মারিয়া’ অনুষ্ঠানে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে আমরা সমুদ্রে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি, যার পরিমাণ প্রায় ১৪ কোটি ব্যারেল।তিনি আরও বলেন, এটি প্রায় ১০ দিন থেকে দুই সপ্তাহের জ্বালানি সরবরাহের সমান, যা ইরান এরই মধ্যে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ও যার বেশিরভাগই চীনে যাওয়ার কথা ছিল।

তিনি ব্যাখ্যা করে বলেন, মূলত আগামী ১০ থেকে ১৪ দিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ইরানের এই তেলই ব্যবহার করা হবে, একই সঙ্গে চলমান সামরিক অভিযানের মধ্যেও বাজার স্থিতিশীল রাখার চেষ্টা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। সূত্র: দ্য গার্ডিয়ান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর