মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিমানবন্দরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্য খাতের বড় সংকট বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রচন্ড গরমে রাজবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, হাসপাতালে রোগীর চাপ রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু: বাড়ছে উদ্বেগ ‘ইতিহাস’ নিয়ে বিতর্ক: মুখ খুললেন কাজী মারুফ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কনিকা দাসের বিরুদ্ধে ভর্তি বাণিজ্যের অভিযোগের সত্যতা মিলেছে ইরানের নতুন প্রস্তাবে ‘নাখোশ’ ট্রাম্প মাধবপুরে সৈয়দ সঈদ উদ্দীন ডিগ্রী কলেজে দিনব্যাপী পিঠা উৎসব ঢাকায় ১৮ পাম্পে ‘ফুয়েল পাশ’ পাইলটিং কার্যক্রম শুরু , দেখুন তালিকা

ইরানের নতুন প্রস্তাবে ‘নাখোশ’ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩ টাইম ভিউ
ইরানের নতুন প্রস্তাবে ‘নাখোশ’ ট্রাম্প

যুদ্ধ বন্ধ এবং পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে নতুন যে প্রস্তাবটি দিয়েছে ইরান, তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে পারেনি। কারণ, তিনি মনে করছেন নতুন প্রস্তাবে পরমাণু কর্মসূচিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এই প্রস্তাবটি ভালোবাসেননি। কারণ তার মতে, নতুন প্রস্তাবে ইরানের পরমাণু কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়নি।

তবে ইরানের নতুন প্রস্তাব নিয়ে নিজের নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন প্রশাসনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ট্রাম্প আলোচনা করেছেন বলে জানা গেছে।

গত ১১ এপ্রিল ইসলাবাদের বৈঠক ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নিরসনে অতি সম্প্রতি তিন স্তর বা পর্যায়ের নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। এ যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইতোমধ্যে সেই প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানোও হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি দ্বিতীয় দফা সংলাপে বসতে চায় সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে সেই সংলাপ হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর