মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

ইরানে পরমাণু হামলা করবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
ইরানে পরমাণু হামলা করবে না যুক্তরাষ্ট্র

ইরানে পারমাণবিক বোমা হামলা চালানোর সম্ভাবনা নাকচ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস। ইরানে সামরিক অভিযান নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যে পারমাণবিক হামলার কোনো ইঙ্গিত ছিল না বলেও দাবি করেছে হোয়াইট হাউস।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম কার্যকরে মার্কিন বাহিনীর হাতে এমন কিছু অস্ত্র রয়েছে, যা ‘এখনও ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি’—ভ্যান্সের এমন মন্তব্যের পর হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সেখানে বলা হয়, ‘ভাইস প্রেসিডেন্ট যা বলেছেন তাতে “আক্ষরিক অর্থেই” এমন কিছুর আভাস নেই, ওহে নির্বোধের দল।’

সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্টের পোস্টের জবাবে এই মন্তব্য করে হোয়াইট হাউস। ওই পোস্টে দাবি করা হয়েছিল যে, ট্রাম্প ‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন’—ভ্যান্স এমন ইঙ্গিতই দিয়েছেন।

অপরদিকে, ইরানের রেলপথ ও সেতুতে হামলার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের পর ইসরায়েলি সেনাবাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত তথ্য জানিয়েছে। বাহিনীটি জানিয়েছে, তারা ইরানের আটটি সেতুতে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, এসব সেতু ইরানের ইসলামিকবক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করত। ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ ইরানের বেশ কয়েকটি এলাকায় এধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

এর আগে নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা ইরানের সন্ত্রাসী শাসনকে চূর্ণ করছি…আগের চেয়েও দ্বিগুণ উদ্যম ও শক্তি নিয়ে (হামলা চালাচ্ছি)।’ তিনি আরও বলেন, গতকাল ইসরায়েলি বাহিনী ইরানের একটি বিমানঘাঁটিতে পরিবহন বিমান এবং ডজনখানেক হেলিকপ্টার ধ্বংস করেছে। আর আজ তারা রেভল্যুশনারি গার্ডসের ব্যবহৃত রেলপথ ও সেতুগুলোতে আঘাত হেনেছে। সূত্র: এএফপি, আল–জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর