শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ, আলোচনায় বসার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ টাইম ভিউ
ইরানে হামলার নিন্দা জানাল জাতিসংঘ, আলোচনায় বসার আহ্বান

জাতিসংঘের মানবাধিকার প্রধান মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে সব পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই হামলা শুধুমাত্র মৃত্যু, ধ্বংস এবং মানবিক কষ্ট বাড়াবে।জাতিসংঘের মানবাধিকার প্রধান ভল্কার টার্ক এক বিবৃতিতে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর সামরিক হামলা এবং তার পর ইরানের পাল্টা হামলা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, সশস্ত্র সংঘাতে সর্বদা সবচেয়ে বেশি ক্ষতি ভোগ করে সাধারণ মানুষ। ক্ষেপণাস্ত্র ও বোমা কোনো সমস্যার সমাধান নয়। এগুলো শুধু মৃত্যু, ধ্বংস এবং মানবিক দুর্ভোগ বৃদ্ধি করবে।

ভল্কার টার্ক সব পক্ষকে শাসন করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘সাধারণ মানুষের ওপর এই ভয়াবহ প্রভাব এড়াতে আমি সবাইকে সংযমী হতে এবং যুক্তি দেখার আহ্বান জানাচ্ছি। উত্তেজনা কমাতে হবে এবং ফের আলোচনার টেবিলে ফিরে আসতে হবে, যেখানে তারা কয়েক ঘণ্টা আগে সমস্যার সমাধানের চেষ্টা করছিল।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর