শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৬৪ টাইম ভিউ

ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি হামলার শিকার হন বলে ইয়েমেনের আল-জুমহুরিয়া টেলিভিশন নিশ্চিত করেছে।

আডেনভিত্তিক সংবাদমাধ্যম আল-গাদ জানিয়েছে, আল-রাহাভির সঙ্গে আরও কয়েকজন সহযোগীও ওই হামলায় প্রাণ হারান। হামলাটি ছিল সানার বাইরে আরেকটি স্থানে চালানো আলাদা আক্রমণ থেকে পৃথক। সূত্র অনুযায়ী, হুতি নেতাদের শীর্ষ পর্যায়ের এক বৈঠককে লক্ষ্য করেই বিমান হামলা চালানো হয়। বৈঠকে হুতিদের প্রতিরক্ষামন্ত্রীসহ অন্তত ১০ জন মন্ত্রী উপস্থিত ছিলেন এবং সেখানে সংগঠনের নেতা আবদুল মালিক আল-হুতির ভাষণ শোনার কথা ছিল। তবে এ হামলায় হতাহতের সঠিক সংখ্যা এখনো পরিষ্কার নয়।

ইসরায়েলি চ্যানেল কান জানিয়েছে, আহমেদ আল-রাহাভি গত এক বছর ধরে হুতিদের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করছিলেন, যদিও তার সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছিল না। অন্যদিকে এন টুয়েলভ এর প্রতিবেদনে বলা হয়, তিনি ইরান ও লেবাননের হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর