শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইসরায়েলি হামলার পর তেহরানে ঝরছে ‘কালো বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১২১ টাইম ভিউ
ইসরায়েলি হামলার পর তেহরানে ঝরছে 'কালো বৃষ্টি

ইরানের রাজধানী তেহরানে শনিবার সন্ধ্যায় জ্বালানি তেলের গুদামে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনার প্রেক্ষিতে ঘন কালো মেঘে ছেয়ে গেছে রাজধানী তেহরানের আকাশ। আকাশ থেকে ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’। রোববার (৮ মার্চ) সকালে ঘুম থেকে উঠে এ কালো বৃষ্টি প্রত্যক্ষ করে শহরের এক কোটি মানুষ।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন এমন পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, “আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি, বৃষ্টির পানি আসলে কালো—মনে হচ্ছে এটি তেলে সিক্ত বা মিশ্রিত।”

প্লিটজেন আরও বলেন, “হামলার পর আজ সকালে ইরানি রাজধানীতে এমন তেলমিশ্রিত বৃষ্টি ঝরছে।”

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় তারা তেহরানের এমন কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে, যেখান থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকদের কাছে জ্বালানি সরবরাহ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর