শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইসরায়েলের বিরুদ্ধে ‘আগাম পদক্ষেপ’নেওয়ার হুশিয়ারি ইরানের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য ‘আগাম পদক্ষেপ নেওয়ার’ হুশিয়ারি দিয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েল স্থল অভিযান চালানোর প্রস্তুতি গ্রহণের প্রেক্ষাপটে সোমবার তেহরান এমন হুশিয়ারি দিল।
তেহরান বারবার সতর্ক করে বলেছে, দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রাখা গাজায় স্থল আগ্রাসনের প্রতিক্রিয়ায় অন্যান্য ফ্রন্টকে একত্রিত করতে পারে। এক্ষেত্রে অন্য দেশ যুদ্ধে জড়িয়ে পড়লে তা দ্রুত ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহর সাথে তার বৈঠকের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে বলেন, এক্ষেত্রে ‘প্রতিরোধ অক্ষের আগাম পদক্ষেপের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

এর আগে সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির শীর্ষ কূটনীতিক বলেছিলেন, এ সংঘাতের একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর সময় শেষ হয়ে যাচ্ছে এবং তারা ইসরায়েল-হামাস যুদ্ধকে অন্যান্য ফ্রন্টে সম্প্রসারণের বিরুদ্ধে সতর্ক করেন।

আমির আব্দুল্লাহিয়ান সোমবার বলেন, প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে গাজায় যা খুশি তা করতে দেবে না।

তিনি আরও বলেন, ‘আমরা যদি আজ গাজাকে রক্ষা না করি, তাহলে আগামীকাল আমাদের নিজেদের দেশের শিশুদের হাসপাতালে এই ফসফরাস বোমা মোকাবেলা করতে হবে।’

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের ব্যাপক হামলায় ১,৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারানোর এক দিন পর ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী হামাস গ্রুপের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক।
এদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় কমপক্ষে ২ হাজার ৮০৮ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
এদিকে ইরান হামাসের হামলাকে সাধুবাদ জানালেও তারা জোর দিয়ে বলেছে যে, এ হামলায় তেহরানের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। খবর এএফপি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর