মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ এক লাখ ৬৯ হাজার টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ৫ জাহাজ তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে আলোচিত কলেজছাত্র ইকবাল হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড নারায়ণগঞ্জে ঘাট ইজারা নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপি সমর্থকদের সংঘর্ষ এস আলমের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর দৌলতদিয়া পদ্মায় ধরা রুই-কাতল লাখ টাকায় বিক্রি বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩ টাইম ভিউ
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ইতালি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দিয়েছেন। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

ইতালীয় সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম  ভেরোনাকে মেলোনি বলেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।  দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে ইতালি এখন থেকে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে আর কোনো সহযোগিতা করবে না।

সূত্রটি আরও জানায়, সোমবার পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এবং উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মেলোনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর