বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ ৩৭ হাজার কোটির ১৪টি এয়ারক্রাফট কেনার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বিমান গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পেছাল বাংলাদেশ ৪৮ ঘণ্টায় দেশের ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা জলাবদ্ধতা নয়, চট্টগ্রামে পাঁচ স্থানে ‘অস্থায়ী জলজট’ হয়েছিল: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আমিও একজন ‘শিশু মুক্তিযোদ্ধা’: সংসদে জামায়াতের নায়েবে আমির এবার জিমেইলে যুক্ত হতে যাচ্ছে নতুন এআই সুবিধা কামরুল ও রাশেদ খান মেননের বিচার শুরুর আদেশ কেরানীগঞ্জে অটোরিকশা চালক হত্যা মামলায় ৫ ডাকাতের মৃত্যুদণ্ড গভর্নরের পারফরমেন্স দেখতে বিরোধী দলকে অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী

ইসরায়েলের ২০ লক্ষ ডলারের ড্রোন ভূপাতিত করল লেবাননের যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩ টাইম ভিউ
ইসরায়েলের ২০ লক্ষ ডলারের ড্রোন ভূপাতিত করল লেবাননের যোদ্ধারা

দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি ‘হার্মিস ৪৫০জেড’ মডেলের ড্রোনটি নাবাতিয়েহ অঞ্চলে ভূপাতিত করা হয়।এদিকে, বুধবার (২৯ এপ্রিল) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৫ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এর আগে গতকালই মাজদাল জউন শহরে ইসরায়েলের টানা দুটি হামলায় অন্তত পাঁচজন নিহত হন। এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী ও একজন লেবানিজ সেনাসদস্য রয়েছেন।

চলতি এপ্রিলের মাঝামাঝি ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল ক্রমাগত দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় এ পর্যন্ত অন্তত ২ হাজার ৫৩৪ জন নিহত ও ৭ হাজার ৮৬৩ জন আহত হয়েছেন।

সূত্র: আল–জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর