শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৭৪ টাইম ভিউ

গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া চলার মধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম ধাপে মুক্তিপ্রাপ্ত সাতজন জিম্মি ইতিমধ্যে ইসরায়েলে প্রবেশ করেছেন। এই সময়েই তেল আবিবের উপকণ্ঠে বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পের সরকারি উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহু। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার এবং তার স্ত্রী ও ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান থেকে টেলিভিশনে জিম্মিদের মুক্তির দৃশ্য সরাসরি দেখেছেন। তার প্রেস সচিব ক্যারোলাইন লেভিট জানান, ট্রাম্প এই ঘটনাকে “মানবিকতার বিজয়” হিসেবে দেখছেন।

জানা গেছে, ট্রাম্প আজ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি মুক্তিপ্রাপ্ত জিম্মিদের কয়েকটি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর