শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ইসরায়েলি হামলায় ৪ শিশু সহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৯৮ টাইম ভিউ

ইসরায়েলি হামলায় রাফায় অন্তত ৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে বলে আলজাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনী হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, কোনো পূর্বসতর্কতা ছাড়াই গতকাল মধ্যরাতের পর হামলা চালানো হয়।

এটি রাফাহ শহরের উত্তরে ছিল। গোটা এলাকা বোমার আঘাতে কেঁপে ওঠে। আহতদের অ্যাম্বুল্যান্সে করে কুয়েত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গাজার অন্যান্য এলাকায়ও ব্যাপকভাবে হামলা চালানো হয়েছে।

 

বুরেজ শরণার্থীশিবিরসহ অন্যান্য এলাকায় ৯ জন ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজা শহরের দক্ষিণ-পূর্ব অংশে জেইতুন এবং এর আশপাশে বোমাবর্ষণ চলছে। সেখানে প্রত্যক্ষদর্শীরা বলছেন, আবাসিক বাড়ি ও কৃষিজমি লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ চলাচ্ছে ইসরায়েলি বাহিনী।
চলমান বোমা হামলার মধ্যেও মানবিক পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।

 

গত ২৪ ঘণ্টার মধ্যে রাফাহ এবং কারেম আবু সালেম (কেরেম শালোম) ক্রসিং দিয়ে শুধু ১২১টি সাহায্যবাহী ট্রাককে ভূখণ্ডে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যা গাজার জনসংখ্যার বিপুল চাহিদা মেটাতে যথেষ্ট নয়।

সূত্র : আলজাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর