শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ঈদের ছুটিতে বাড়িতে এসে লাশ হলো দুই শিশু

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৮৩ টাইম ভিউ

গাজীপুরের শ্রীপুরে বাড়ির পাশের পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো সোনাব গ্রামের মো. কাইয়ুমের ছেলে নাসিব (৯) ও মধ্যপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে জাহিদ (১০)। তারা কাওরাইদ দারুল উলুম মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটি পেয়ে বৃহস্পতিবার তারা মাদরাসা থেকে বাড়িতে আসে। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে নাসিব জাহিদের সঙ্গে খেলতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাড়িতে না ফেরায় তারা খোঁজাখুজি শুরু করেন। নাসিবের বাব জাহিদের বাড়িতে গিয়ে তাদের দুজনের কাউকেই পাননি।

পরে তিনি বাড়ি ফেরার পথে পুকুর পাড়ে নাসিবের জুতা পড়ে থাকতে দেখেন। পরে তিনি পুকুরে নেমে নাসিবকে খুঁজে পান। তাকে তোলার সময় জাহিদকেও পানিতে পড়ে থাকতে দেখেন। তাদের অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নাসিবের বাড়ির পাশের ওই পুকুরটি নতুন ছিল। সকালের বৃষ্টিতে পুকুরের পাড় পিচ্ছিল হয়ে যায়। ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে এক শিশু পড়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে অন্য জনও পড়ে যায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) আব্দুস সামাদ বলেন, স্বজনরা মানবিক আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই শিশু দুটির মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর