শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

ঈদের ছুটিতে সহনীয় বায়ু পাচ্ছে রাজধানীর বাসিন্দারা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২০৮ টাইম ভিউ

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, পবিত্র ইদুল ফিতরের ছুটিতে সহনীয় বায়ু পাচ্ছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ রাষ্ট্র বাংলাদেশের রাজধানী শহর ঢাকার বাসিন্দারা। আজ রবিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে অস্বাস্থ্যকর অবস্থায় দুবাইয়ের বায়ু রয়েছে দূষণের শীর্ষে। আইকিউ এয়ারের সূচকে আজ দুবাইয়ের স্কোর ১৫১, অবস্থান প্রথম। ৮৪ স্কোর নিয়ে ১৮তম অবস্থানে আছে ঢাকা।

রবিবার দুপুর ১টায় আইকিউ এয়ারের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য।

তালিকায় দেখা গেছে, দুবাই ছাড়া অন্য কোনো শহর আজ অস্বাস্থ্যকর অবস্থায় নেই। কাঠমান্ডু, হ্যানয়, ব্যাংককসহ ৯টি শহরের বায়ু রয়েছে ‘সংবেদনশীল মানুষদের জন্য অস্বাস্থ্যকর’ অবস্থায়।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

মূলত এরপরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী- ভালো বায়ুর তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর