বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

ঈদে মীলাদুন্নবী ( সা:) আযীমুশশান মহা পবিত্র ১২ ই রবিউল আওয়াল পবিত্র ফাতেহায়ে দোয়াজদাহম উপলক্ষে, মহা আনন্দ মিছিল পাক

নুরুল হক মিলন :গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ টাইম ভিউ

ইসলামি দৃষ্টিকোণ থেকে মুসলমানগন তার নিজ নিজ জায়গা বা আত্মবিশ্বাস থেকে এক  একজন এক এক রকম ভাবে ঈদে  মীলাদুন্নবী পালন করেন।  গোয়ালন্দ উপজেলার বিশিষ্ট  ব্যবসায়ী  মো: ইদ্রিস আলী মিয়া মৃত্যুর পর, তিনি গোয়ালন্দ দৌলতদিয়া মহা সড়কের পাশে নিজের জায়গায় শায়িত হন।সেখানেই  ইমাম বাড়া শরীফ প্রতিষ্ঠিত হয়।

আজ ৬/০৯/২০২৫শনিবার সকাল ১০ ঘটনার সময়  গোয়ালন্দ  ইমাম  বাড়া শরীফ এর  আনজুমান কাদেরিয়া তরিকার ভক্ত বিন্দু, মহা পবিত্র ঈদে মিলাদুন্নবীর আনন্দ মিছিল পাক বের করেন।

এই সময় শত শত নারী, পুরুষ দলে দলে ইমাম বাড়া শরীফে আসতে থাকে, একপর্যায়ে ইমাম বাড়া শরীফ কানায় কানায় নারী, পুরুষে ভরে  যায়, ভক্ত বিন্দু তখন দরুদপাঠ করতে  থাকে।

তারপর ইমাম বাড়া শরীফ  এর সাধারণ সম্পাদক মো : মাহবুব আলম  এবং ইমাম বাড়া শরীফ অন্যতম ভক্ত মো: সুমন মোল্লা ও আবুল মোল্লা ও দেবগ্রাম ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান আতর আলীর নের্তৃত্বে আনন্দ মিছিল পাক বের হয়।

তার পর মহা আনন্দ মিছিল পাক ধীরে ধীরে

ইমাম বাড়া শরীফ  থেকে গোয়ালন্দ  বাজার

হয়ে, গোয়ালন্দ  বাসস্ট্যান্ড দিয়ে আবার ইমাম বাড়া শরীফে অবস্থান করে, এইভাবে ঈদে মীলাদুন্নবী মহা আনন্দের মাধ্যমে পালিত  হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর