শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ঈশা আম্বানির প্রিয় বাড়ি কিনলেন জেনিফার লোপেজ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১১৯ টাইম ভিউ

আন্তর্জাতিক : মেয়ে ঈশা আম্বানির প্রিয় বাড়িটি বেশ চড়ামূল্যে বিক্রি করে দিয়েছেন মুকেশ আম্বানি। ঈশা আম্বানির এই সাধের বাড়িটি অবস্থিত লস এঞ্জেলসে। বাড়িটি কিনে নিয়েছেন মার্কিন গায়িকা জেনিফার লোপেজ।

এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির মেয়ের এই বাড়িটি প্রায় ৩৮ হাজার স্কয়ার ফিটের উপর নির্মিত। এই বাড়িতে রয়েছে ১২টি বেডরুম, ২৪টি বাথরুম। অন্দরসজ্জা দেখলে চোখে ঝিলমিল লেগে যাবে।

এখানেই শেষ নয়, জিম থেকে শুরু করে, স্পা, স্যালুন কি  নেই সেখানে? রয়েছে ব্যাডমিন্টন খেলার কোর্টও। ৫০৮ কোটি ৫৭ লক্ষ ৮৬ হাজার ৫৫০ রুপি দিয়ে এই বাড়ি কিনে নিয়েছেন জেনিফার লোপেজ। বেন অ্যাফ্লেককে নিয়ে এখন তার ঠিকানা ওই বাড়িই। যদিও আম্বানি পরিবারের পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

কিছুদিন আগেই ধুমধাম করে অনুষ্ঠিত হয়েছে আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিবাহ অনুষ্ঠান। তিন খান থেকে শুরু করে হলিউড গায়িকা রিহানা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। তার হবু স¿ীর নাম রাধিকা মার্চেন্ট। আগামী জুলাই মাসেই সাতপাকে বাঁধা পড়বেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর