শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

উত্তর গাজায় চলছে তীব্র লড়াই

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

উত্তর গাজায় তীব্র লড়াই হচ্ছে বলে জনিয়েছে ইসরায়েলি মিডিয়া। ইসারায়েলের বিমান বাহিনীও হামলা করেছে। ইসরায়েলের সংবাদপত্র হারেটজ জানিয়েছে, গাজা ভূখণ্ডের উত্তর দিকে প্রবল লড়াই চলছে। রবিবার রাতে ইসরায়েলের সেনা জাবাইলিয়াতে আক্রমণ করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এর আগে জানিয়েছিলেন, ইসরায়েলের যুদ্ধবিমান জাবাইলিয়ার বিভিন্ন টার্গেটে বোমা ফেলছে। জাবাইলিয়া খুবই ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে শরণার্থী শিবিরও ছিল। সাধারণ মানুষকে এলাকা থেকে চলে যেতে বলা হয়েছিল।

টাইমস অফ ইসরায়েল রবিবার জানিয়েছে, ইসরায়েলি ডিফেন্স ফোর্স(আইডিএফ) এক থেকে দেড় লাখ ফিলিস্তিনিকে জাবাইলিয়া এলাকা থেকে চলে যেতে বলেছে। জাবাইলিয়াতে হামাসের সঙ্গে ইসরায়েলি সেনার তীব্র লড়াই হচ্ছে। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে আমেরিকা, জার্মানি ও অন্য কয়েকটি দেশ। জাতিসংঘের সংগঠন ইউএনআরডাব্লিউএ জানিয়েছে, জাবাইলিয়া ও রাফা থেকে বেসামরিক মানুষকে সরে যেতে বলায় তারা খুবই উদ্বিগ্ন।

ব্লিংকেনের বক্তব্য

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন এবিসি টেলিভিশনকে বলেছেন, ‘১০ লাখ মানুষ সেখানে আশ্রয় নিয়েছেন। তাদের সুরক্ষায় কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা ইসরায়েলের নেই।’

ব্লিংকেন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এটা স্পষ্ট করে দিয়েছেন, ‘ইসরায়েল যদি রাফায় বড় ধরনের আক্রমণ করে, তাহলে সেই অপারেশনে ব্যবহার করার মতো জিনিস ও অস্ত্র আমরা দেব না।’ বাইডেন ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি রাফায় ইসরায়েলি হামলা নিয়ে উদ্বিগ্ন। যদি তারা এই হামলা করে যায়, তাহলে তাদের গোলা ও অন্য অস্ত্র সরবরাহ বন্ধ করা হবে।

ব্লিংকেন বলেছেন, ‘যেভাবে অস্ত্র ব্যবহার করা হচ্ছে, তাতে আমরা সত্যিই চিন্তিত। বেসামরিক মানুষদের রক্ষা করার কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না।’

সিবিএস-কে আলাদা একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘প্রাথমিকভাবে ইসরায়েল কিছু সাফল্য পেয়েছে। কিন্তু তাতে প্রচুর বেসামরিক মানুষ মারা গেছেন।’ এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল একা লড়াই করার ক্ষমতা রাখে।

গাজায় ত্রাণের জন্য

গাজায় ত্রাণ পাঠাবার জন্য নতুন রাস্তা খুললো ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে এই পথ খোলা হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। উত্তর ফিলিস্তিনে পশ্চিম ইরেজে এই পথ খোলা হয়েছে। এর আগে ইসরায়েলের সেনা দক্ষিণ গাজায় রাফা ক্রসিং বন্ধ করে দেয়। তারা জানিয়েছে, এই ক্রসিংয়ের কাছে হামাসের সঙ্গে তাদের লড়াই চলছে বলে ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর