শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একাত্তরে ইন্দিরা গান্ধীর সাহসী নেতৃত্বে বিজয়ী হয় বাংলাদেশ: প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয় বলে মন্তব্য করেছেন কংগ্রেসের নেত্রী ও ওয়ানাড়ের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেওয়া ভাষণে এমন দাবি করেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বিজয়কে ‘ভারতীয় বিজয়’ বলে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। সংসদের প্রথমবারের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বিজয় দিবস উপলক্ষে বলতে উঠে সোমবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারত সরকারের পক্ষ থেকে কাঙ্ক্ষিত ভূমিকা নিয়ে মুখ খুললেন তিনি।

এদিন লোকসভায় দাঁড়িয়ে সেই বিজয়ের সেই ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করেন ওয়ানাডের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জানান, যে বীর সেনাদের অনমনীয় সংগ্রাম সেই জয় এনে দিয়েছিল, তাদের তিনি প্রণাম জানাচ্ছেন। সেই সময়ে ভারতের যে আমজনতা বাংলাদেশকে স্বাধীন করতে দেশের সেনা ও নেতৃত্বের সঙ্গে যোগ্য সঙ্গ দিয়েছিল, সেই মহান ভারতবাসীকে তিনি সম্মান জানাচ্ছেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন তিনি।

কথা প্রসঙ্গে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও প্রণাম জানান তারই নাতনি প্রিয়াঙ্কা। তিনি মনে করিয়ে দেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর যখন পশ্চিম পাকিস্তানের সেনারা নিদারুণ অত্যাচার চালাচ্ছে, তখন বাকি বিশ্ব শুধু দর্শকের ভূমিকা পালন করলেও (প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন) তৎকালীন ভারত সরকার ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশকে রক্ষা করতে। তিনি বলেন, অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও সাহস দেখিয়েছিলেন এবং এমন নেতৃত্ব প্রদর্শন করেছেন; যা দেশটিকে বিজয়ী করে।

লোকসভায় ভাষণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশটির সেনাবাহিনীর সদরদপ্তরে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মুহূর্তের দৃশ্যের একটি চিত্রকর্ম সরিয়ে ফেলার অভিযোগ করেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, দ্বিতীয় বিষয় হলো, পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করছেন, এমন একটি চিত্রকর্ম আজ সেনাবাহিনীর সদরদপ্তর থেকে সরিয়ে ফেলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর