বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে একমঞ্চে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, দুই নেতা নিহত সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান স্পিকারের ঐক্য থাকলে ফ্যাসিবাদ ফিরতে পারবে না: বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান হাম উপসর্গের রোগী আড়াই লাখ ছাড়াল, একদিনে আরও ৫ মৃত্যু রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: এসআরবি এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো মুখোমুখি বসছেন শি, পুতিন ও ট্রাম্প

এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধ করতে চাই: সিইসি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৯ টাইম ভিউ
এনআইডি সেবায় হয়রানি ও দুর্নীতি বন্ধ করতে চাই: সিইসি
ছবি-সংগৃহীত

এনআইডি সেবায় জিরো টলারেন্স চায় ইসি। সেবা নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমাতে ইসি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিলের প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম শীর্ষক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব জানান সিইসি।

‎অনুষ্ঠানের শুরুতে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এ পর্যন্ত ৬৫ লাখ এনআইডি সংশোধনী আবেদন নিষ্পত্তি হয়েছে। গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।

তবে এসব নিষ্পত্তিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। যার ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এতে নাগরিকদের অসাবধানতা, দোকানের ওপর নির্ভরশীলতা, নাগরিকদের অসততা, প্রতারণা দুর্নীতির ক্ষেত্র তৈরি করছে বলেও জানান তিনি।

সময় কর্মমালার উদ্বোধন করে সিইসি জানান এনআইডি কেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চায় ইসি। সেবা পেতে হয়রানি হচ্ছে এই শব্দ যেন শুনতে না হয় বলেও কঠোর নির্দেশ দেন কর্মকর্তাদের। সাধারণ মানুষ সেবা পেতে হয়রানি বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর