শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

এবার তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১

আস্তর্জাতিক ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১০ টাইম ভিউ
এবার তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ১

ইরানের ওপর গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া অসম যুদ্ধের ১৬তম দিনে প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে তেহরান। রোববার (১৫ মার্চ) ইসরাইল লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছেন ইরানের সেনারা।

বৃহত্তর তেল আবিবের বনেই ব্রাক ও রামাত গান এলাকায় একটি ক্ষেপণাস্ত্র পড়েছে।

ইসরাইলি পুলিশ জানিয়েছে, তারা এমন বেশ কয়েকটি স্থান তদন্ত করে দেখছে, যেখানে রকেট এবং নিক্ষিপ্ত গোলার ধ্বংসাবশেষ পড়েছে।

‘টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, কাঁচের টুকরোর আঘাতে একজন ব্যক্তি আহত হয়েছেন। এর আগে ইসরাইলি পুলিশ জানিয়েছিল যে কেউ আহত হয়নি।

টাইমসের প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরাইলে ছোড়া সর্বশেষ রকেটটি ‘একটি কেন্দ্রীয় শহরে আঘাত হেনেছে’, যার কারণে একটি ক্লাস্টার বোমা (গুচ্ছ বোমা) বা অন্যান্য ধ্বংসাবশেষের কারণে একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর