শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

এ টি এম আজহারের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

পাবনা প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ টাইম ভিউ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে পাবনায় জেলা জামায়াতের গণ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা সদরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় শহীদ চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে কোর্ট চত্বর, অনন্ত বাজার, মুজাহিদ ক্লাব হয়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এর আগে সকাল ৯ টা থেকে বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন শাখা থেকে হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন শহীদ চত্বরে। আজহারুল ইসলামের মুক্তি সম্বলিত ব্যানার -প্লেকার্ড পদর্শন করা হয়। পাবনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফ্ফার খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার ট্রেন বহরে হামলার মিথ্যা মামলায় পাবনা বিএনপির ৪৭ নেতাকর্মী মুক্তি পেয়েছে। ১০ ট্রাক অস্ত্র মামলার আসামি লুৎফুর রহমান বাবর মুক্তি পেয়েছে। তারেক রহমানও মুক্তি পেয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি ও আনন্দিত। তবে এখনো জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি না পাওয়া দু:খজনক। বর্তমান সরকারের ৬ মাস অতিবাহিত হলেও মজলুম এ জননেতার মুক্তি মেলেনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি অবিলম্বে আমাদের নেতাকে মুক্তি দিন। তাছাড়া দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।

খুনি হাসিনা পালিয়ে গেছে। তার ভুয়া ট্রাইব্যুনালের মিথ্যা মামলা ৬ মাস কোনভাবেই টিকতে পারে না। বর্তমান সরকার সংস্কার করে দেশে নির্বাচন উপহার দিবে। আমরা দেশের ১৮ কোটি মানুষ সহযোগিতা করব। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার আহবান জানান।

এসময় আরও বক্তব্য দেন- পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, বগুড়া অঞ্চল পরিচালক টিমের সদস্য নজরুল ইসলাম, বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল বাছেত খান, পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর আমীর আব্দুর রব, সাবেক আমীর অধ্যাপক রকিব উদ্দিন, ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর