শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

ওয়াশিংটনে কিউবার দূতাবাসে ককটেল নিক্ষেপ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : ওয়াশিংটনে কিউবার দূতাবাসে রোববার রাতে এক ব্যক্তি দুটি ককটেল নিক্ষেপ করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে একটি ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন।  সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা এক বার্তায় ব্রুনো রদ্রিগেজ বলেন, ‘এক ব্যক্তি যুক্তরাষ্ট্রে কিউবার দূতাবাস লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মেরেছে। এতে সেখানের কোন কর্মী হতাহত হয়নি।’

খবরে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোয় ওয়াশিংটনে কিউবার মিশন লক্ষ্য করে চালানো এটি ছিল দ্বিতীয় হামলার ঘটনা। এরআগে ২০২০ সালে এক ব্যক্তি কিউবার দূতাবাস ভবন লক্ষ্য করে গুলি চালিয়েছিল। ওই হামলাতেও কেই হতাহত হয়নি।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি যুক্তরাষ্ট্রে কিউবার নাগরিকদের অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণের পর হাভানায় ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যে রোববার রাতে সেখানে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে নিউইয়র্কে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা পোস্ট এবং ভিডিও ফুটেজে জাতিসংঘে দিয়াজ-ক্যানেলের উপস্থিতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে থাকা কিউবার বাসিন্দাদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর