শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কক্সবাজারে পৃথক হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৯৯ টাইম ভিউ

কক্সবাজারে পৃথক দুটি হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আসামিদের এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদাল-৪ এর বিচারক মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শওকত বেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ডাকাত শেরে ফরহাদ ভূঁইয়া। অপর তিনজন মহেশখালীর মাতারবাড়ির মাইজপাড়া এলাকার আব্দুল মুনাফ, করিম দাদ ও শামসুল আলম।

এজাহার ও আদালত সুত্রে জানা যায়, ১৯৯৫ সালের ২০ ডিসেম্বর রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের বটতলী বাজারে ডাকাত শেরে ফরহাদের নেতৃত্বে ছুরিকাঘাতে হত্যা করা হয় ভারুয়াখালীর খোরশেদ আলম বাবুলকে। পরে বাবুলর বাবা বাদী হয়ে রামু থানায় মামলা করেন। ১৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

অপরদিকে ১৯৯৪ সালের ৪ মার্চ মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাইজপাড়া এলাকায় আব্দুল মুনাফ, করিম দাদ ও সামসুল আলমের নেতৃত্বে পাঁচ থেকে ছয়জন লব্বত আলী নামে একজনকে গুলি করে হত্যা করেন। পরে স্বজনরা বাদী হয়ে হত্যাকারীদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা করেন। সে মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত বেলাল বলেন, ‘সাক্ষ্যগ্রহণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে বিচারক এ রায়ের আদেশ দিয়েছেন। মহেশখালীর মাতারবাড়ির মামলায় পাঁচ আসামির দুজন এবং রামুর মামলায় একজনের মৃত্যু হওয়ায় তাদের এ মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর