শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান সেনাবাহিনীর হাতে আটক

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১১৭ টাইম ভিউ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসিনা সরকার পতনের একদফা আন্দোলন চলাকালে আওয়ামী লীগের সহযোগী, কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এহসান উল্লাহকে আটক করেছে সেনাবাহিনীর একটি দল। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আযীম নোমান।

তিনি জানান, সেনাবাহিনীর একটি দল কাউন্সিলর এহসান উল্লাহকে আটক করেছে। পরে থানায় হস্তান্তরের জন্য পুলিশকে খবর দেয়। সেনাবাহিনীর কাছ থেকে তাকে বুঝে নিয়েছে থানা পুলিশ।

ওসি বলেন, কাউন্সিলর এহসান উল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত থানায় দায়ের করা একাধিক মামলায় এজাহারনামীয় আসামী হিসেবে অন্তর্ভূক্ত রয়েছেন তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়করা জানিয়েছেন, কাউন্সিলর এহসান উল্লাহ আন্দোলন চলাকালে একাধিকবার শিক্ষার্থীদের উপর হামলায় সরাসরি অংশ নিয়েছেন। এছাড়া তিনি হামলায় অস্ত্র ও গোলাবারুদও যোগান দিয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর