শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কবরস্থান একটি শর্টগান উদ্ধার

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ টাইম ভিউ

নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার একটি কবরস্থান থেকে একটি শর্টগান এবং ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খোঁজ নিয়ে জানা যায়, পরিত্যক্ত শর্টগানটি নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের একরামুল করিম চৌধুরীর বাড়ির পাশের কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কবিরহাট থানার পুলিশ, সেনাবাহিনী ও  র‍্যাবের যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামে সাবেক সংসদ সদস্য একরামুলের বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বের কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ১টি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে আছে।

এমন সংবাদের ভিত্তি রাত সোয়া ৯টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি সাদা প্লাস্টিকের বস্তা মুখবন্ধ অবস্থায় দেখা যায়। পরে বস্তাটি উপস্থিত লোকজনের সামনে খুললে একটি শর্টগান এবং ১২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

এসপি আসাদুজ্জামান আরও বলেন, পরবর্তীতে অনুসন্ধানকালে অস্ত্রটি নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত বলে জানা যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর