শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলার দাবি ফোন নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন আড়াইহাজারে পুকুরে ডুবে একসঙ্গে প্রাণ গেল ৪ শিশুর জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড ‘তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না’ গ্যাস সংকটে ময়মনসিংহে ২০ কারখানা ছুটি ঘোষণা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী অভিনেত্রী নেহার ব্যক্তিগত ভিডিও ফাঁস, মুহূর্তেই ভাইরাল

কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জন একই পরিবারের

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১১ টাইম ভিউ
কলকাতায় হোটেল অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির ৪ জন একই পরিবারের
ছবি - রয়টার্স

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে আজ ভোরে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে মিডিয়াসূত্রে জানা গেছে। এ খবর জানার সঙ্গেই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের সম্পর্কে তথ্য যোগাড় করার চেষ্টা করেছেন।

বুধবার (১৯ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে, এ যাবৎ অগ্নিকাণ্ডে মোট ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি। এছাড়াও আহত ছয় জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। উপ-হাইকমিশন ইতোমধ্যেই একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করেছে।

একইসঙ্গে পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর