কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের পূর্ব বৌলতলী গ্রামের এক কৃষকের বাড়ির পিছনে বেরার জালে ধরা পড়েছে একটি কিলিংমেশিন খ্যাত ভয়ংকর বিষধর রাসেলস ভাইপার সাপ। এটির দৈর্ঘ্যে আনুমানিক ৩ ফুট। সোমবার সকাল আটটার সময় গ্রামের নুরু খান রাড়ির পিছনে পাতা জালে সাপটি আটকে যায়। পরে ওই কৃষক সাপটি লাঠি দিয়ে আঘাত করে আহত অবস্থায় প্লাস্টিকের বড় কৌটায় জীবিত সংরক্ষণ করেন। এসময় সাপটিকে এক নজর দেখতে ভীড় জমায় ওই এলাকার উৎসুক জনতা। তবে সাপটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া টিমের সদস্যরা। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও আতঙ্কিত হয়ে সাপটিকে তৎক্ষণাৎ লাঠি দিয়ে আঘাত করে আহত অবস্থায় প্লাস্টিকে বড় কৌটায় জীবিত সংরক্ষণ করেন।
স্থানীয় কৃষক মো: নুরু খান জানান, সাপটি আমাদের জালে আটকা পড়ার বিষয়টি আমার স্ত্রী প্রথমে দেখে। পরে আমাকে জানালে আমি এটি উদ্ধার চেষ্টা করি। এ সময় আমার স্ত্রীর কথায় সাপটির উপর লাঠি দিয়ে বেশ কয়েকটি আঘাত করি। তবে এটি এখনো জীবিত অবস্থায় আছে। এটি আমি একটি প্লাস্টিকের কৌটায় সংরক্ষণ করেছি। তবে বন বিভাগ বা সরকারের কেউ নিতে আসলে তাকে দিয়ে দিবো।
গ্রামের দেখতে আশা অনেকেই, এই প্রথমবারের মতো রাসেলস ভাইপার সাপ দেখেছে বলে মন্তব্য করে। এর আগে ইউটিউব এবং ফেসবুকে ব্যাপক এই সাপের ছবি দেখেছি। এটি একটি বিষাক্ত সাপ। তবে এটাকে মেরে ফেলা উচিত।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ড.শংকর চন্দ্র অধিকারী বলেন, রাসেলস ভাইপার সাপ থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কাউকে যদি আঘাত করে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসবেন। হাসপাতালে এর চিকিৎসার ব্যবস্থা রয়েছে।