শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কাশির সিরাপে ১২ শিশুর মৃত্যু, ভারতে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৬১ টাইম ভিউ

ভারতে কাশির সিরাপ পানে ১২ শিশুর মৃত্যুর পর জরুরি সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সম্প্রতি মধ্য প্রদেশ ও রাজস্থানে কাশির সিরাপ সেবনে শিশুদের মৃত্যুর খবর সামনে আসার পর এই পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার।

শুক্রবার (৩ অক্টোবর) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) সব রাজ্যে একটি পরামর্শ জারি করে শিশুদের জন্য কাশির সিরাপ ‘বিচক্ষণভাবে প্রেসক্রাইব ও বিতরণ’-এর নির্দেশ দিয়েছে। পরামর্শে বলা হয়েছে, শিশুদের বেশিরভাগ আকস্মিক কাশি স্বাভাবিকভাবেই সেরে যায় এবং প্রায়শই ওষুধ ছাড়াই ভালো হয়ে যায়।ডিজিএইচএস আরও সতর্ক করে জানিয়েছে, দুই বছরের নিচের শিশুদের জন্য কাশি ও সর্দির ওষুধ প্রেসক্রাইব বা বিতরণ করা উচিত নয়।

পাশাপাশি ‘যথেষ্ট পানি খাওয়া এবং বিশ্রাম’সহ অ-ঔষধি পদ্ধতি শিশুর কাশি ও সর্দির প্রাথমিক চিকিৎসা হিসেবে গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাশির সিরাপ সেবনের পর জটিলতায় মধ্য প্রদেশে নয়জন এবং রাজস্থানে তিনজন শিশু মারা গেছে বলে অনুমান করা হচ্ছে। উভয় রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সিরাপের ওপর বিধিনিষেধ আরোপ করেছে এবং মৃত্যুর ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। সূত্র: শিনহুয়া, ইউএনবি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর