শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত কমপক্ষে ৪

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬৪ টাইম ভিউ

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া বৃহস্পতিবার রাতভর ব্যাপক ড্রোন ও ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে। এতে কমপক্ষে চারজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।এদিকে, ইউক্রেনের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে, রাতভর চালানো এই হামলার পর শুক্রবার (১৪ নভেম্বর) ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ইউক্রেনের রাজধানীর ১০টি এলাকার বেশিভাগ জায়গায় আগুন বা আবাসিক ভবনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, এই হামলায় চারজন নিহত এবং শিশু ও একজন গর্ভবতী নারীসহ কয়েক ডজন আহত হয়েছে। হামলায় প্রায় ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে ব্যালিস্টিক ও অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল। তিনি আরো বলেন, আক্রমণের মূল লক্ষ্য ছিল কিয়েভ। এছাড়াও খারকিভ ও ওডেসা অঞ্চলেও হামলা চালানো হয়েছে।

এর আগে, কিয়েভ পুলিশ জানায়, একজন বয়স্ক নারী নিহত হয়েছেন। আহতদের মধ্যে একটি ১০ বছর বয়সী ছেলেও রয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো একে ‘ব্যাপক শত্রু আক্রমণ’ হিসেবে বর্ণনা করে বলেন, হাসপাতালে ভর্তিদের মধ্যে একজন গর্ভবতী নারী এবং ‘অত্যন্ত গুরুতর অবস্থায়’ থাকা একজন পুরুষ রয়েছেন। কিয়েভ অঞ্চলের প্রধান মাইকোলা কালাশনিকের মতে, বিলা তেরকভায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তি পুড়ে যাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো বলেন, রাশিয়ান ক্ষেপণাস্ত্র ও ড্রোন কিয়েভের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ক্লিটসকো নিশ্চিত করেন, রুশ আক্রমণে শহরের হিটিং নেটওয়ার্কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে উত্তর-পূর্ব ডেসনিয়ানস্কি এলাকার কিছু ভবন সাময়িকভাবে তাপনিয়ন্ত্রণ ব্যবস্থা ছাড়াই ছিল। সূত্র : আল জাজিরা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর