শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫

কী কারণে আল-আকসায় লুকিয়ে ছাগল নেওয়ার চেষ্টা তরুণীর

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১০৭ টাইম ভিউ

মুসলিমদের পবিত্র স্থান আল-আকসায় ছাগল নিয়ে প্রবেশের চেষ্টা করেছেন এক ইহুদি তরুণী। তবে দম বন্ধ হয়ে ছাগলটি মারা গেছে বলে জানা গেছে। মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হলো জেরুসালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের ৩য় পবিত্রতম মসজিদ। ইহুদি-খ্রিষ্টানদের কাছেও আল-আকসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইহুদিরা বিশ্বাস করে, আল-আকসাই ছিল তাদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয়।
আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, এক যুবতী ইসরায়েলি নারী তার পোশাকের নীচে একটি ছোট ছাগল লুকিয়ে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় প্রবেশের চেষ্টা করেছিলেন। তিনি অন্তঃসত্ত্বার ভান করে তার জামার নিচে ছাগলটি লুকিয়ে রেখেছিলেন। বুধবার (২২ মে) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পোশাকের নীচে নড়াচড়া পুলিশের নজরে আসলে ধরা পড়ে যান ওই নারী। আর্মি রেডিও বলছে, ওই নারীকে পুলিশ পরে গ্রেপ্তার করে কিন্তু ছাগলটি পোশাকের নীচে দম বন্ধ হয়ে মারা গিয়েছিল।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রান্তিক ধর্মীয় গোষ্ঠীগুলো জেরুজালেম পবিত্র স্থানে পশু বলি দেওয়ার চেষ্টা করেছে। ইহুদিদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পাসওভার।

এই উৎসবের আগে উগ্রবাদী ইহুদিরা জেরুজালেম শহরের আল-আকসা প্রাঙ্গণে প্রাণী বলি দেওয়ার চেষ্টা করে আসছেন।
‘দ্য রিটার্নিং টু দ্য মাউন্ট গ্রুপ’ প্রতি বছর পাসওভারের আগে ধর্মীয় আচার পালনের জন্য প্রাণী বলি দেওয়ার অনুমতি চায় কর্তৃপক্ষের কাছে। তবে ইসরায়েলের কর্মকর্তারা এভাবে প্রাণী বলি দেওয়ার অনুমতি দেন না। বেশিরভাগ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা বিশ্বাস করেন, এটি একটি ধর্মীয় স্থান এবং এ ধরনের কাজ তীব্র অঞ্চলজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর