কুমিল্লার হোমনায় মা-ছেলেসহ তিনজনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় নিজ বাড়িতে শোবার ঘরে তাদের হত্যা করা হয়। হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৯ বছরের ছেলে শাহাদ এবং শাহপরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা (১৪)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি হোমনা সার্কেল) মীর মহসিন।