শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

কুমিল্লা সীমান্ত থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৯২ টাইম ভিউ

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারত সীমান্ত থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকার গোমতী নদীর পাড় থেকে মরদেহ উদ্ধারটি করা হয়েছে।নিহত ব্যক্তির নাম কাজী ছবির (৪২)। তিনি উপজেলার গাজীপুর মধ্যপাড়া এলাকার কাজী নজিরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হত্যাকাণ্ডের শিকার।

পুলিশ ও স্থানীয় সূত্র আরও জানায়, আজ সকালে সীমান্ত এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবির সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি কাজী ছবির নামের এক ব্যক্তির বলে শনাক্ত করা হয়। নিহত ব্যক্তির বুকে ও হাতে আঘাতের চিহ্ন দেখা যায়। বিজিবির সহযোগিতায় মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘বিজিবির সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন আছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি মাদকাসক্ত ছিলেন। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো জানা যায়নি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর