রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান, ইনস্টাগ্রামে শেয়ার করে জানালেন প্রশংসা আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে নানা বিশেষ সুবিধা কুষ্টিয়ার খোকসায় বাড়িতে ঢুকে দুইজনকে কুপিয়ে হত্যা ফাইনালে নিয়ম-কানুন নিয়ে শিথিল না হতে রেফারিকে স্পেন কোচের আহ্বান বিশ্বকাপ ২০২৬-এর সমাপনী আয়োজনে টম ক্রুজ, মঞ্চ মাতাবেন বিশ্বসংগীতের তারকারা ‘ক্ষমতায় যাওয়ার হাতিয়ার নয়, জুলাই হোক গণতন্ত্রের অঙ্গীকার’ : মির্জা ফখরুল গোপন প্রেমের গুঞ্জনে ক্ষুব্ধ মৌনী রায়ের ঘনিষ্ঠরা বগলের কালো দাগ কমাতে লেবু কতটা কার্যকর? জেনে নিন নিরাপদ যত্নের উপায় আগামী সপ্তাহে ৭ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, সতর্কবার্তা জারি স্বামীর নিথর দেহ ও রক্তাক্ত সন্তান, পাশে শুয়ে ফোনে ব্যস্ত স্ত্রী

কুষ্টিয়ার খোকসায় বাড়িতে ঢুকে দুইজনকে কুপিয়ে হত্যা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৭ টাইম ভিউ
কুষ্টিয়ার খোকসায় বাড়িতে ঢুকে দুইজনকে কুপিয়ে হত্যা
ছবি -সংগৃহীত

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসায় বাড়িতে ঢুকে দুইজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন আরেকজন। শনিবার (১৮ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড নামক এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে জানান খোকসা থানার ওসি জাকির হোসেন।নিহতরা হলেন, দেবীনগর গ্রামের বাসিন্দা মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪৫) ও আতিক আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (৩০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক আধিপত্য নিয়ে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকালে ছালিম হোসেনের লোকজন সামিরুলের বাড়িতে হামলা চালায়।

পরে রাতে আবার সামিরুল তার দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। বিষয়টি টের পেয়ে ছালিম কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়। তবে সেসময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক হোসেন, আব্দুল শেখ এবং মুল্লুক মণ্ডলকে (৩৫) সামিরুলের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন এবং আব্দুল শেখের মৃত্যু হয় এবং আহত মুল্লুক মণ্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে জীবন বাঁচাতে সক্ষম হন।

পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন। আহত ব্যক্তিও চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, “শুক্রবার বিকালে দুই পক্ষের মধ্যে গোলমাল হয়। এর জের ধরে রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় বিরাজমান উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে “

এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর