বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান আইভীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছাবে ৫০০ উপজেলায় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের, হাসপাতালে ভর্তি ১৯০২ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় মক্কায় রেড অ্যালার্ট জারি সৌদির রিয়াদ ও দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত অবশেষে প্রশাসনের সহায়তায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন ভিসি

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৭ টাইম ভিউ
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার
ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানি‌য়ে‌ছে বাংলাদেশ সরকার।মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক মহলে অত্যন্ত সম্মানিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর বিদেশের মাটিতে সংঘটিত এই হেনস্তার পেছনে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহভাজন একদল দুর্বৃত্ত জড়িত ছিল বলে প্রতীয়মান হয়। বাংলাদেশ সরকার আশা করে যে, বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ভবিষ্যতে বাংলাদেশের সম্মানিত ব্যক্তিদের প্রতি এ ধরনের অসদাচরণ থেকে বিরত থাকবেন।নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর উদ্দেশ্য হলো-যারা বিশ্বদরবারে বাংলাদেশ ও এর সব নাগরিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, সেই দুর্বৃত্তদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর