শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ কলেজের অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম হঠাৎ বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী!

কেজরিওয়ালের জামিনে হাইকোর্টের স্থগিতাদেশ

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১০৭ টাইম ভিউ

আদালতে বড় ধাক্কা খেলেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির হাইকোর্ট তার জামিনে স্থগিতাদেশ দিয়েছে। এতে করে নিম্ন আদালতে জামিন পেয়েও আপাতত জেল থেকে বের হওয়া হচ্ছে না তার। অরবিন্দ কেজরিওয়ালের মুক্তি আটকাতে ফের সক্রিয় হয়েছে ইডি। শুক্রবার (২১ জুন) সকালেই দিল্লি হাইকোর্টে জামিনের বিরোধিতা করে আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। দ্রুত শুনানি চেয়ে ইডির আবেদনও মঞ্জুর করে আদালত।

এর আগে বৃহস্পতিবার কেজরির জামিন মঞ্জুর করে দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত। যেহেতু ইডি আদালতে আবেদন করেছে, তাই নিম্ন আদালতের রায়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। শুক্রবার দিল্লি হাইকোর্টে আবেদন করে ইডির পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার রাত আটটার সময়ে জামিন দেওয়া হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। এই রায়ের বিরোধিতা করার সুযোগ পায়নি ইডি।

নিম্ন আদালতের রায়ে দ্রুত স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু। পাশাপাশি কেজরির জামিনের বিরোধিতা মামলার যেন দ্রুত শুনানি হয়, সেই আবেদনও জানায় ইডি। সেই আবেদনে সাড়া দিয়ে শুরু হয় মামলার দ্রুত শুনানি।

প্রথমেই দিল্লি হাইকোর্টের দুই বিচারপতি জানিয়ে দেন, যেহেতু জামিনের আর্জির বিরোধিতা করে আদালতে শুনানি চলছে তাই সাময়িকভাবে স্থগিতাদেশ থাকবে রাউস অ্যাভেনিউ কোর্টের রায়ের ওপরে। অর্থাৎ আপাতত আপ নেতা জামিনের প্রক্রিয়া শুরু করা যাবে না। ফলে তার কারামুক্তি আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

আবগারি দুর্নীতিকাণ্ডে’ গত ২১ মার্চ কেজরীকে গ্রেফতার করেছিল ইডি। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি। এর ফলে তিনিই ভারতের ইতিহাসে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছেন, যিনি পদে থাকাকালীন গ্রেফতার হয়েছেন। জেলে বসেই দিল্লির সরকার পরিচালনা করেছেন কেজরী।

কিছু দিন আগে লোকসভা নির্বাচনের আবহে প্রচারের জন্য তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। ২১ দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন তিনি। জেলের বাইরে বেরিয়ে প্রচারও করেছেন আপের হয়ে। তারপর ২ জুন আদালতের নির্দেশ মেনে আবার তিহাড় জেলে ফিরে যান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর