রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৪৮১ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ২২ দিনে হাম সন্দেহে মৃত্যু ১১৩, আক্রান্ত ৭৬১০ জন : স্বাস্থ্য অধিদপ্তর বগুড়ায় সাড়ে ১২ ঘণ্টার ব্যবধানে দুই নারীকে হত্যা আগামী দিনে বাংলাদেশের বাজারেও পণ্যের দাম বাড়তে পারে: অর্থমন্ত্রী সংস্কার রক্ষায় ইইউনূসসহ সাবেক উপদেষ্টাদের রাজপথে নেমে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান নাহিদের দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি রবিবার থেকেই কার্যকর অফিসের নতুন সময়সূচি একদিনে হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ৭৮৭ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮ টাইম ভিউ
কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

কেরানীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী মোবাইল ফোনে স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়। বিবৃতিতে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

একই সঙ্গে ঘটনার কারণ দ্রুত তদন্তের মাধ্যমে উদ্‌ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, শনিবার দুপুরে কদমতলী চৌরাস্তা এলাকায় আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর