রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

জবিতে ছাদের পলেস্তারা ধসে ২ শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

জবি প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২০ টাইম ভিউ
জবিতে ছাদের পলেস্তারা ধসে ২ শিক্ষার্থী আহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সেমিনার কক্ষের ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।  বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে এবং ভবন সংস্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সেমিনার কক্ষে হঠাৎ ছাদের পলেস্তারার বড় একটি অংশ শিক্ষার্থীদের ওপর খসে পড়ে। এতে ফাহিম এবং মাহফুজ গুরুতর আঘাত পান। তাদের তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীরা হলেন- গণিত বিভাগের ২০তম ব্যাচের তানভীর নেওয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা গণিত বিভাগের সামনে থেকে একটি মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টি প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় শিক্ষার্থীদের ‘বিল্ডিং ভেঙে পড়ে প্রশাসন কী করে?’, ‘ক্যাম্পাস সংস্কার কবে হবে প্রশাসন?’ সহ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে শিক্ষার্থীরা, অতি দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ ও পরিত্যক্ত ঘোষিত ভবনগুলো সংস্কার করার দাবি জানান।

এসময় জকসু এজিএস মাসুদ রানা বলেন, “আমাদের ছোট ভাইদের ওপর পলেস্তারা পড়ে তারা মারাত্মক আহত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবাসন নেই, মেসে থেকে শিক্ষার্থীরা নানা কষ্টে পড়ালেখা করে। এরপরও ক্যাম্পাসে এসে যদি জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয়, তবে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।”

তিনি আরও অভিযোগ করেন, “এর আগেও এমন ঘটনা ঘটেছে। প্রশাসন তদন্ত কমিটি করে, ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করায়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সংস্কারের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখি না। অবিলম্বে ভবনগুলো সংস্কার করে নিরাপদ পরিবেশ নিশ্চিত করুন।”

জকসু এজিএস বলেন, “আমাদের মাননীয় উপাচার্য স্যার অবশ্যই বিষয়টি দেখবেন এবং অতি দ্রুত সময়ের মধ্যে, বিশেষ করে যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ এবং ইতিপূর্বে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, প্রয়োজনে সেই বিল্ডিংগুলো আবার নতুন করে সংস্কার করতে হবে।”

এসময় গণিত বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সহ জকসুর সমাজসেবা সম্পাদক মাসুদ রানা, সদস্য জাহিদ হাসান ও মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু একাডেমিক ভবন দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ইতিপূর্বে বিজ্ঞান অনুষদের একাধিক কক্ষেও পলেস্তারা ধসের ঘটনা ঘটেছে। আবাসনহীন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জরাজীর্ণ ক্লাসরুমে ক্লাস করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আতঙ্কে থাকছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর