বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি স্বাস্থ্যকর খাবারের আদর্শ প্লেট কেমন হওয়া উচিত,প্লেটের অর্ধেক ফল ও সবজি বিএসটিআই পরীক্ষায় নিম্নমান, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিদ্যা সিনহা মিম এর নতুন সিনেমা ‘জীবন অপেরা’র শুটিং ও ডাবিং শেষ হয়েছে অপেক্ষা মুক্তির ৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দলীয় জোট দোহার-নবাবগঞ্জে এক দিনে দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় ইয়াবাসহ আটক উপজেলা ছাত্রদলের সহসভাপতি কারাগারে ‘ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন’, তিনবার বিয়ে ভাঙা প্রসঙ্গে সুস্মিতা সেন ২০০ কোটির পথে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

কোরবানির মাংস বিক্রি কি জায়েজ, কী বলে ইসলাম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১২২ টাইম ভিউ
কোরবানির মাংস বিক্রি কি জায়েজ, কী বলে ইসলাম

কোরবানি মানে শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার এক মহান শিক্ষা। প্রতি বছর আরবি মাস জিলহজের ১০, ১১ ও ১২ তারিখে বিশ্বের মুসলমানরা মহান আল্লাহর নির্দেশ পালনের জন্য কোরবানি দিয়ে থাকেন।

তবে দুঃখজনক বিষয় হলো, কোরবানির ঈদের দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোরবানির গোশত বিক্রি করা হয়। তাই অনেকেই জানতে চান, কোরবানির গোশত বিক্রি করা ইসলামি শরিয়তে জায়েজ কি না।

ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, কোরবানির গোশত বিক্রি করা জায়েজ নয়। কারণ কোরবানির পশু আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তাই এর গোশত বিক্রি করে অর্থ উপার্জন করা ইবাদতের উদ্দেশ্যের পরিপন্থি।হাদিসে আছে, হজরত আলি (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি কোরবানির পশুর গোশত, চামড়া ও অন্যান্য অংশ সদকা করে দিই এবং জবাইকারীর পারিশ্রমিক সেখান থেকে না দিই। (মুসলিম: ১৩১৭)

শরিয়ত মোতাবেক, কোরবানির পশুর কোনো অংশ (যেমন: গোশত, চামড়া, চর্বি বা হাড়) বিক্রি করে ব্যক্তিগত কাজে অর্থ ব্যবহার করা বৈধ নয়। যদি কেউ ভুলবশত বিক্রি করে, তাহলে সেই অর্থ সদকা করে দিতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর