শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা Топ 10 Онлайн Казино Рейтинг одним Сайтов Для Игры На Деньги” সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০

নতুন ওমরাহ ভিসা আবেদন নেওয়া শুরু করলো সৌদি আরব

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২০৩ টাইম ভিউ
নতুন ওমরাহ ভিসা আবেদন নেওয়া শুরু করলো সৌদি আরব

সৌদি আরব নতুন উমরাহ মৌসুমের জন্য ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে। ৩১ মে থেকে উমরাহ ভিসা ইস্যু শুরু হওয়ার মধ্য দিয়ে নতুন মৌসুমের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে তীর্থযাত্রীরা ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’-এর মাধ্যমে অনুমতিপত্র ও বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। রোববার (৩১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক তীর্থযাত্রীরা আজ থেকেই নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে সৌদি আরবে প্রবেশ এবং উমরাহ পালনের প্রক্রিয়া শুরু করতে পারবেন। নতুন মৌসুমে বিদেশি মুসল্লিরা ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত উমরাহ পালনের জন্য রাজ্যে প্রবেশের সুযোগ পাবেন।হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের হজ শেষ হওয়ার পর ১৪৪৮ হিজরি উমরাহ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে ৩১ মে থেকে আন্তর্জাতিক তীর্থযাত্রীদের জন্য ভিসা প্রদান শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৯ মার্চ ২০২৭ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) হবে উমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ। আর উমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ ২০২৭ পর্যন্ত। এছাড়া সব উমরাহ যাত্রীকে ৭ এপ্রিল ২০২৭-এর মধ্যে সৌদি আরব ত্যাগ করতে হবে। এখন থেকে তীর্থযাত্রীরা সরকারের নুসুক অ্যাপের মাধ্যমে মক্কায় প্রবেশের অনুমতি, উমরাহ পারমিট সংগ্রহ, বুকিং এবং সংশ্লিষ্ট বিভিন্ন সেবা নিতে পারবেন। নুসুক প্ল্যাটফর্মটি অনুমতিপত্র, আবাসন, পরিবহন ও তীর্থযাত্রা-সংক্রান্ত সেবার সমন্বিত ডিজিটাল প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব উমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর জোরদার করেছে।

এর অংশ হিসেবে ইলেকট্রনিক পারমিট, স্বয়ংক্রিয় চুক্তি ব্যবস্থা এবং কিউআর কোডভিত্তিক যাচাইকরণ পদ্ধতি চালু করা হয়েছে।বিশ্লেষকদের মতে, সৌদি ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় ক্রমবর্ধমান তীর্থযাত্রীর চাপ সামাল দিতে সৌদি আরব পরিবহন, আবাসন ও আতিথেয়তা অবকাঠামোও সম্প্রসারণ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর