শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ক্যামেরুন সীমান্তে নাইজেরিয়ার বিমান হামলা, নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৫ টাইম ভিউ

ক্যামেরুন সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে নাইজেরিয়া। এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর দাবি, জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ায় সেনাদের চলমান অভিযানের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবারের (২৩ আগস্ট) এ অভিযানের খবর নিশ্চিত করেছে নাইজেরিয়ান বিমান বাহিনী (এনএএফ)।

এনএএফের মুখপাত্র এহিমেন এজোদামে জানান, বর্নো প্রদেশের কুমশে এলাকায় চারটি আলাদা লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। তিনি বলেন, ‘অভিযানের পর স্থল সেনাদের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। তারা জানিয়েছে, তাদের অবস্থান ঘিরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সম্প্রতি সেনাদের ওপর হামলার প্রবণতা বেড়ে গেছে। বোকো হারাম ও আইএসআইএল–এর স্থানীয় শাখা আইএসডব্লিউএপি (আইএস ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স) প্রায়ই এ অঞ্চলে হামলা চালায়। সাম্প্রতিক সময়ে তারা একাধিক সেনা ঘাঁটি দখল করে সৈন্য হত্যা ও অস্ত্র লুট করেছে।

২০১৫ সালের পর সংঘাত কিছুটা স্তিমিত হলেও এ বছরের শুরু থেকে ফের জঙ্গি তৎপরতা বেড়েছে। জাতিসংঘের হিসেবে, দীর্ঘ ১৬ বছরের সংঘাতে এ পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং দুই কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গত সপ্তাহে নাইজেরিয়াকে ৩৪৬ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। এর মধ্যে বোমা, রকেট ও গোলাবারুদ রয়েছে। এখন শুধু কংগ্রেসের অনুমোদন বাকি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, এ সরঞ্জাম সরবরাহ হলে নাইজেরিয়ার সন্ত্রাসবিরোধী সক্ষমতা বাড়বে এবং বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলা সহজ হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর