মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী স্থগিত আপনার প্রতিবাদ শতভাগ কাজে লেগেছে: আখতারুজ্জামানকে জামায়াত আমির দাম্মাম রুটে ৭ নভেম্বর থেকে বিমানের ফ্লাইট, বন্ধ থাকছে রিয়াদ

খাগড়াছড়িতে অবরোধ স্থগিত করল ‘জুম্ম ছাত্র–জনতা’

প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮০ টাইম ভিউ

খাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত আট দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে ও শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে অবরোধ কর্মসূচি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে জুম্ম ছাত্র জনতা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক স্কুলপড়ুয়া কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিল। এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও ২৮ সেপ্টেম্বর গুইমারায় অবরোধ চলাকালে সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১৬ জন আহত হন। হামলাকারীরা বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় বলে অভিযোগ সংগঠনের।

এ পরিস্থিতিতে ২৯ সেপ্টেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় জুম্ম ছাত্র জনতার ছয় সদস্যের প্রতিনিধি দল প্রশাসনের কাছে আট দফা দাবি পেশ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং অবরোধ প্রত্যাহার করা হলে ১৪৪ ধারা প্রত্যাহারের কথাও জানানো হয়। ইতোমধ্যে গুইমারা হামলার তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মঙ্গলবার দুপুরে গুইমারার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

জুম্ম ছাত্র জনতা জানিয়েছে, তাদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয়। সংগঠনের সমন্বয়ক ও বিএমএসসির ছাত্রনেতা উক্যনু মারমা বলেন, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল নারীদের নিরাপত্তা নিশ্চিত করা ও ন্যায়বিচার আদায় করা। সংগঠনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী ৮ দফা দাবি সময়মতো বাস্তবায়িত না হলে পুনরায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর