শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১০৮ টাইম ভিউ

খুলনা খানজাহান আলী সেতু (রূপসা সেতু)’র পশ্চিম প্রান্তে দারোগার লীজ নামক স্থানে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে আরও চারজন। সোমবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ইজিবাইক চালক রফিকুল ইসলাম ( ৫৬) ও যাত্রী তানজিল (১২)। আহতরা হলেন নিহত তান‌জি‌লের বড় ভাই মোঃ জিহাদ (২৮), ট্রাকের যাত্রী মোঃ জালাল (৪৮),ট্রাকের হেল্পার মোঃ ইমন (১৬) ও ট্রাক চালক মোঃ আল আমিন (২০)।

লবণচরা থানা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মোঃ আব্দুর রহিম জানান, সোমবার ভোরের দিকে চাদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি আসছিল। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে যাচ্ছিল। এ সময়ে বাগেরহাট থেকে একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম ও যাত্রী তানজিল নিহত হন।

এ সময়ে আহত হন ইজিবাইকের আরও ৪ যাত্রী। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর