শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে, মরিয়া ট্রাম্প এখন ইরানে হামলা চালালে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয় শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডোর নিয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য আহত ঢাকা-পাবনা রুটে নতুন দুই আন্তঃনগর ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর আইইইএফএর প্রতিবেদন : এলএনজিতে বাড়ছে ভর্তুকির চাপ, বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ এনসিপি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশে হারিয়ে যাবে পর্বতারোহণ: শাকিল একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

খুলনার রূপসায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ টাইম ভিউ

খুলনার যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম রূপসায় ইমরান হোসেন মানিক (৩৮)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নৈহাটি ইউনিয়নের জয়পুর মাস্টার বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটেমানিক ওই ইউনিয়নের বাগমার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি সন্ত্রাসী সংগঠন বি-কোম্পানির (গ্রেনেড বাবু) সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাতে হঠাৎ গুলির শব্দ শুনে তারা বাইরে বের হয়ে আসেন। এরপর মানিকের মরদেহ দেখতে পান। ঘটনার পরপর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

এ বিষয়ে দুজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মানিক।

রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, ‘নিহত মানিক বি কোম্পানির শীর্ষ সন্ত্রাসী। তাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। একই সঙ্গে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর